সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

রাতে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে কাজাখস্তানের মুখোমুখি আর্জেন্টিনা ম্যাচটি দেখবেন যেভাবে

 


ফুটসাল বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামছে আর্জেন্টিনা। আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় কোয়ার্টার ফাইনালের খেলায় কাজাখস্তানের মুখোমুখি হবে একবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাসখন্দের হুমো অ্যারেনায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। 

লাইভ দেখতে ক্লিক করুন 



রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

বৃষ্টি নেই, তবুও যে কারণে বন্ধ ভারত-বাংলাদেশ টেস্ট

 


কানপুর টেস্টে বেরসিক বৃষ্টি হানা দিতে পারে এমন পূর্বাভাস আগে থেকেই ছিল। টেস্টের প্রথম দিনে ৩৫ ওভারের বেশি বল মাঠে গড়ায়নি বৃষ্টির বাধায়। এরপর দ্বিতীয় দিনের পুরোটাই ভেস্তে গেছে বৃষ্টিতে। আজ (রোববার) তৃতীয় দিনে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এখনো খেলা শুরু করা যায়নি।

সাধারণত খেলা নির্ধারিত সময় সকাল ১০টায় শুরু হলে প্রথম সেশন চলতো বেলা ১২টা পর্যন্ত। কিন্তু সাড়ে ১০টায় আম্পায়াররা মাঠ পর্যবেক্ষণ করে সন্তুষ্ট হতে পারেননি। ফলে আবারও পর্যবেক্ষণের সময় নির্ধারণ করা হয় দুপুর সাড়ে ১২টায় (বাংলাদেশ সময়)।


এ দফায়ও সন্তোষজনক কিছু পাননি ম্যাচ অফিসিয়ালরা। মাঠের বেশ কিছু জায়গা এখনও খেলার অনুপযুক্ত। এ ছাড়া বৃষ্টি না হলেও কানপুরের আকাশ মেঘাচ্ছন্ন। তাই আলোক স্বল্পতাও খেলা শুরু করতে না পারার একটা কারণ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দুপুর আড়াইটায় আবারও মাঠ পরিদর্শনে নামবেন আম্পায়াররা।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ তৃতীয় দিনের খেলা শুরু হতেও দেরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিল আগেই। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম এলাকায় গতকাল রাতভর বৃষ্টি হওয়ায় তারা এই শঙ্কার কথা জানায়। 


উল্লেখ্য, কানপুর টেস্টে এখন পর্যন্ত মাত্র ৩৫ ওভার খেলা হয়েছে। টস হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান করেছে বাংলাদেশ। ৬ রান নিয়ে উইকেটে আছেন মুশফিকুর রহিম। অপর অপরাজিত ব্যাটার মুমিনুল হকের সংগ্রহ ৪০ রান। বাংলাদেশের পতন হওয়া তিনটি উইকেটের দুটি নিয়েছেন আকাশ দীপ ও একটি অশ্বিনের দখলে গেছে। 

শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

ভারত থেকে ছাড়া হচ্ছে লাখ লাখ কিউসেক পানি, তিস্তায় বন্যার আশঙ্কা

 



পাহাড়ে লাগাতার ধস আর বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড় থেকে সমতল। একটানা ভারী বৃষ্টিতে ভয়ংকর রূপ ধারণ করেছে তিস্তা। ডুয়ার্সের মাল, ক্রান্তি থেকে শুরু করে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত ফুলে-ফেঁপে উঠেছে খরস্রোতা তিস্তা। মাল্লিতে তিস্তা নদীর জল গ্রাস করেছে পশ্চিমবঙ্গের সঙ্গে সিকিমের জাতীয় সংযোগ সড়ক ১০ নম্বর জাতীয় সড়ক৷ তিস্তা বাজারেও একই পরিস্থিতি৷ তিস্তা, জলঢাকা নদীর অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি হয়েছে।

আবহাওয়া অফিস সূত্রের খবর, সাম্প্রতিককালে সেপ্টেম্বর মাসে সর্বাধিক বৃষ্টি হয়েছে গাজোলডোবা, নাগরাকাটাতে৷ জলপাইগুড়ি আঞ্চলিক আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গাজোলডোবাতে ২৫৩ মিলিমিটার, নাগরকাটাতে ২৬৫.৪ মিলিমিটার, ডায়নাতে ২২১.৮ মিলিমিটার, মুর্তিতে ২৩১.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ফলে তিস্তা নদীর দোমহনি থেকে মেখলিগঞ্জের বাংলাদেশ সীমান্ত পর্যন্ত অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করেছে সেচ দপ্তর।

পাশাপাশি জলঢাকা নদীর মাথাভাঙা পর্যন্ত অসংরক্ষিত লাল সতর্কতা জারি করেছে সেচ দপ্তরের নর্থ-ইস্ট বিভাগ। পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে সিকিম ও ভুটান থেকে নেমে আসা নদীগুলোতেও পানি বাড়ছে। ফলে বাড়ছে ফ্লাশ ফ্লাডের আশঙ্কা। পরিস্থিতির সামাল দিতে ও ব্যারেজের ওপর চাপ কমাতে তিস্তা নদীর গাজোলডোবা ব্যারেজ থেকে দফায় দফায় পানি ছাড়ছে তিস্তা ব্যারেজ কর্তৃপক্ষ৷

পশ্চিমবঙ্গ সেচ দপ্তর সূত্রে চ্যানেল 24 জানতে পারে, শুক্রবার রাত-দিনভর গজলডোবা ব্যারেজ থেকে বাংলাদেশের দিকে গড়ে প্রায় এক লাখ কিউসেক পানি ছাড়া হয়। তবে রাত ৮টায় সেই পরিমাণ বহু গুণে বেড়ে যায়। পানি ছাড়া হয় প্রায় ২ লাখ ৯ হাজার ৩৮০ কিউসেক। রাত নটায় কিছুটা কমে পানি ছাড়া হয় ১ লাখ ৯০ হাজার ৬৯৯ কিউসেক। এরপর রাতের দিকে কিছুটা কমে পানি ছাড়ার পরিমাণ। গড়ে পানি ছাড়া হয় এক লাখ ৬৫ হাজার ৪৭৮ কিউসেক।

শনিবার সকাল থেকে অবশ্য পানি ছাড়ার পরিমাণ কিছুটা কমতে থাকে। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত গড়ে পানি ছাড়া হয় ১ লাখ ২৮ হাজার কিউসেক। কিন্তু সকাল দশটার পর থেকে বাংলাদেশে বন্যার আশঙ্কা বাড়িয়ে পানি ছাড়া হয় ১ লাখ ৮০ হাজার ৫৬৩ কিউসেক। এরপর সকাল ১১টায় ১ লাখ ৬১ হাজার ৭৪১ কিউসেক। বেলা ১২ টায় ১ লাখ ৭৮ হাজার ২১ কিউসেক এবং বেলা ১টায় ১ লাখ ৭৪ হাজার ৩৪৮ কিউসেক। দুপুর ২ টায় ১ লাখ ৭০ হাজার ৩৫৭ কিউসেক এবং বিকেল ৩টায় ১ লাখ ৭০ হাজার ৬৪০ কিউসেক পানি ছাড়া হয়।

শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

আবেগের ইলিশ কিনতে এবার হিমশিম খাচ্ছে কলকাতাবাসী

 


ইলিশ ছাড়া যেন উৎসবই জমছিলো না কলকাতাবাসীর। মিটেছে ঘাটতি, বাংলাদেশ থেকে গিয়েছে যোগানও। কিন্তু এবার ইলিশ কিনতে গিয়ে একটু হিমশিম খেতে হচ্ছে কলকাতাবাসীর। কেননা অন্যান্য বছর এই সময় কলকাতার খুচরা বাজারে ইলিশের দাম থাকে কেজি প্রতি দেড় হাজার থেকে দুই হাজার রুপির মধ্যে। এবার সেই ইলিশ কিনতে হচ্ছে আড়াই থেকে তিন হাজার রুটিতে।

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের ইলিশের প্রথম চালান গিয়েছে কলকাতায়। শুক্রবার ভোররে ইলিশ পৌঁছায় কলকাতার হাওড়া, পাতিপুকুর, বারাসাত, শিয়ালদা, উত্তরবঙ্গের শহর শিলিগুড়ির পাইকারি বাজারে। আলো ফোটার আগেই মাছের নিলাম শুরু হয়। বড় ইলিশ পাইকারি বাজারেই দাম ওঠে ১৬০০ থেকে ১৭০০ রুপি। আর এক কেজির নিচের ইলিশের দাম উঠে ১৪০০-১৫০০ রুপি। এই মাছ খুচরো বাজারে যাওয়ার পর দাম ওঠে দুই হাজার রুপি থেকে আড়াই হাজার রুপি পর্যন্ত।

বিক্রেতাদের ভাষ্য অনুযায়ী, পদ্মার ইলিশের প্রতি কলকাতার মানুষের তীব্র আবেগ। কিন্তু এবার সেই আবেগের জায়গা পূরণ করতে গিয়ে হিমশিম খাচ্ছে মানুষ। কারণ এতো দামে সাধারণ মানুষের কেনার তেমন সাধ্য নেই। তবে বিক্রি যেটুকু হয়েছে তার বেশিরভাগই কিনেছেন বিত্তবানরা

তবে মধ্যবিত্তরাও ইলিশের স্বাদ নেয়ার চেষ্টা করছেন। কিন্তু সেটা পদ্মার না, স্থানীয় ডায়মন্ড হারবার কিংবা মিয়ানমারের ইলিশ কিনে দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা করছেন।

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, যেহেতু ইলিশের প্রথম চালান গিয়েছে সেই হিসাবে দাম একটু বেশি। অনেকেই না কিনে ফিরে যাচ্ছেন। কিন্তু এই ইলিশের চালান যত বেশি যাবে, ততই দাম কমতির দিকে আসবে।

মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

৫ গোলের বড় জয়ে কোয়ার্টারে ব্রাজিল

 



ছেলেদের ফুটবল বিশ্বকাপের মতোই ফুটসাল বিশ্বকাপেও ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। যদিও সবশেষ দুই বিশ্বকাপের ফাইনালে যাওয়া হয়নি তাদের। শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে উজবেকিস্তানে এসে ব্রাজিল রীতিমতো উড়ছে। ফুটসাল বিশ্বকাপের গ্রুপপর্বের তিন ম্যাচে ১৮ গোল দেয়ার পর রাউন্ড অব সিক্সটিনে প্রতিপক্ষের জালে পুরেছে ৫ গোল।

 শেষ ১৬-এর ম্যাচে কোস্টারিকার বিপক্ষে খেলতে নামার আগেই ব্রাজিলের জন্য ছিল দুঃসংবাদ। দলের সেরা তারকা পিটোকে তারা মিস করেছিল মাংসপেশীর ইনজুরির কারণে। তবে সেটা ম্যাচে তাদের ফলাফলে খুব একটা প্রভাব ফেলেনি। ম্যাচের ৫ মিনিটেই লিড পেয়ে যায় তারা। 


গোল করেন মার্সেল। এই গোলের মধ্য দিয়ে আসরে নিজের ৯ম গোল করেছেন ফুটসাল জগতের এই তারকা। ফিলিপে ভ্যালেরিও ১২ মিনিটে লিড করেন দ্বিগুণ। লিয়ান্দ্রো লিনোর পা থেকে গোল আসে ২৮ মিনিটে। আর নেগুইনহো পরে করেন জোড়া গোল।

এই ম্যাচের মধ্যে দিয়ে নিশ্চিত হলো ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল। ইরান ও মরক্কো ম্যাচের জয়ী দলের মুখোমুখি হবে সেলেসাওরা। একইদিনে ইউক্রেন ৩-১ গোলে হারিয়েছে নেদারল্যান্ডসকে। তারা শেষ আটে প্রতিপক্ষ হিসেবে পাবে স্পেন ও ভেনেজুয়েলা ম্যাচের জয়ী দলকে।


বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

রাতে মাঠে নামছে আর্জেন্টিনা, ম্যাচ দেখবেন যেভাবে

 


রাতে মাঠে নামছে আর্জেন্টিনা, ম্যাচ দেখবেন যেভাবে

ফুটসাল বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ বুধবার রাতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচটি সরাসরি অনলাইনেও দেখতে পারবেন ফুটবল ভক্তরা। দেখা যাবে ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে। ওয়েবসাইটের লিঙ্ক  

     ক্লিক করুন 


মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

কিছুক্ষণ পর হাইভোল্টেজ ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে ব্রাজিল

 



   ম্যাচটি লাইভ দেখতে ক্লিক করুন 

উজবেকিস্তানে বসেছে ফিফা ফুটসাল বিশ্বকাপের দশম আসর। ২৪ দলের অংশগ্রহণে জমজমাট আসর শুরু হয়েছে টুর্নামেন্টটির। এখন চলছে গ্রুপ পর্বের খেলা। লাতিনের শক্তিশালী দেশ ব্রাজিলও এবারের আসরে অংশ নিয়েছে। তারা গ্রুপ বি থেকে আসরে অংশগ্রহণ করছে। 

নিজেদের প্রথম ম্যাচে তারা কিউবাকে ১০-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের বুখারা ইউনিভার্সাল স্পোর্টস কমপ্লেক্সে তারা মুখোমুখি হবে শক্তিশালী ক্রোয়েশিয়ার। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৯টায় অনুষ্ঠিত হবে। 

গ্রুপ বিতে ব্রাজিল ছাড়াও রয়েছে- কিউবা, ক্রোয়েশিয়া ও থাইল্যান্ড। ক্রোয়েশিয়া তাদের প্রথম ম্যাচে ২-১ গোলে পরাজিত করে থাইল্যান্ডকে। তাই এই ম্যাচটি উভয় দলের জন্য গুরুত্বপূর্ণ। উভয় দলই চাইবে ম্যাচটিতে জয় তুলে নিয়ে শেষ ষোলোর পথে এগিয়ে যাওয়ার।

ব্রাজিল গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে থাইল্যান্ডের বিপক্ষে। ম্যাচটি আগামী শুক্রবার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। ২৪ দলের এই আসরে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রার্নাসআপ দল জায়গা পাবে শেষ ষোলোতে। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের খেলা।

এদিকে এই ম্যাচটি দেখতে মুখিয়ে আছে ব্রাজিল ভক্তরা। ম্যাচটি বিনামূল্যে দেখা যাবে ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করুন 

bangladesh v hong kong LIVE CRICKET TODAY

bangladesh v hong kong LIVE CRICKET TODAY LINK,,1 https://crichdstreaming.com/player.php?id=willowextra LINK,,, 2. https://crichdstreaming....